জগতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মাসুদ এলাহী সুবাস

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাড়ানোর আশরাফপুর ইউনিয়নের জগতপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাসুদ এলাহী সুবাস। তাঁর নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। নবনির্বাচিত সভাপতি মাসুদ এলাহী সুবাস বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জগতপুর উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...