একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫,০০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। একই মামলায় আরও ৭জন আসামিকে ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়। মাননীয় মহানগর দায়রা জজ আদালত দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ এবং আইনগত প্রক্রিয়া শেষে ২ মার্চ ২০২৬ তারিখে এই রায় ঘোষণা করেন।
রায়ের পর আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের গ্রেফতারের নির্দেশ দেন। সূত্র জানায়, মামলাটি ৫ আগস্ট ২০২৪ সালের পরবর্তী সময়ে, ১৫ অক্টোবর ২০২৪ তারিখে দায়ের করা হয়। এদিকে দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। রিফফাত রেদওয়ানের বিরুদ্ধেও একটি পৃথক হত্যা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
স্থানীয় সূত্র ও রাজনৈতিক মহলের একাংশ দাবি করেছে যে, মামলাগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হতে পারে এবং কিছু ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের মতে, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দায়েরকৃত কিছু মামলায় সরাসরি সম্পৃক্ততা না থাকা ব্যক্তিদেরও অভিযুক্ত করা হয়েছে। কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে, এসব মামলার বিচার প্রক্রিয়া ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে এবং এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আইনি জটিলতা তৈরি করতে পারে।
